২০, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১ মুহররম ১৪৪২

নোয়াখালীতে আলোকিত ব্লাড ফাউন্ডেশনের আংশিক কমিটি গঠন

আপডেট: ডিসেম্বর ৮, ২০১৮

  • Facebook Share
নোয়াখালীতে আলোকিত ব্লাড ফাউন্ডেশনের আংশিক কমিটি গঠন

মান্নান তালিব (নোয়াখালী ):   নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় আলোকিত ব্লাড ফাউন্ডেশন এর আংশিক কমিটি গঠন করা হয়েছে । শনিবার  (08 নভেম্বর ) বিকাল তিনটা জেলা শহর মাইজদীতে একটি মিলনায়তনে উক্ত কমিটি ঘোষণা করা হয় । সাদিক আদনানকে সভাপতি ও রাকিবুল হাসানকে সেক্রেটারি করে আট সদস্যের কমিটির নাম ঘোষণা করেন ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা ওমর ফারুক ।কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছে,  অর্থ সম্পাদক মোঃ নেছার উদ্দিন,  অফিস সম্পাদক মোঃ খালেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারাবি ইসলাম, সাস্থবিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন, নোয়াখালী শহর প্রতিনিধি মোঃ জিয়া ও মিসবাহ।

 এসময় সভায় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মাহবুবুর রহমানসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ ।