২১, আগস্ট, ২০২০, শুক্রবার | | ২ মুহররম ১৪৪২

ডোমারে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

আপডেট: ডিসেম্বর ৫, ২০১৯

  • Facebook Share
ডোমারে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন


সেলিম আল মামুন বাবু-ডোমার(নীলফামারী)প্রতিনিধি

সেলিম আল মামুন বাবু-ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউপি চেয়ারম্যান আবুল হাচানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ধঞ্চনপুর বাজারে ইউনিয়ন আওয়ামীলীগের ব্যানারে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

জোড়াবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন-জোড়াবাড়ী ইউপি সদস্য জাহিরুল ইসলাম,আব্দুস ছালাম,৯নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আবুল হোসেন, আ.লীগ নেতা অমরজিৎ সিংহ, রাজকুমার রায়,৩নং ওয়ার্ড আ.লীগ সা: সম্পাদক মফিজুল হক প্রমূখ।বক্তরা চেয়ারম্যান আবুল হাচানের বিচার ও শাস্তি দাবী করেন।

                                                        #