১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

বরগুনায় আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

আপডেট: ডিসেম্বর ৯, ২০১৯

  • Facebook Share
বরগুনায় আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস পালিত


মো.মিজানুর রহমান নাদিম,বরগুনা প্রতিনিধিঃ ”তথ্যই শক্তি জানবো, দুর্নীতি রুখবো” স্লোগান সামনে রেখে বরগুনায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস -১৯ পালিত হয়েছে।
দুর্নীতি বিরোধী মানববন্ধন, রেলি, জাতীয় সঙ্গীত, সাদা পায়রা ও বেলুন উড়িয়ে দু’দিন ব্যাপি আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ্।
জেলা প্রশাসন, দুদক ও সনাক টিআইবি’র আয়োজনে আজ (৯ ডিসেম্বর) রোজ সোমবার সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য রেলি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মেলা মাঠে এসে উদ্বোধনী আলোচনা সভায় মিলিত হয়। 
সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি অ্যাড. আনিচুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পটুযাখালী ও বরগুনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মোজাহার আলী সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর হোসেন (সজল), মুক্তিযোদ্ধা আঃ রশিদ মিয়া, সাংবাদিক আনোয়ার হোসেন মনোয়ার প্রমুখ।
এ দুর্নীতি বিরোধী দিবসে তথ্য মেলায় সরকারি-বেসরকারি ত্রিশটি স্টল অংশগ্রহন করেন।