আপডেট: ডিসেম্বর ১১, ২০১৯

আপডেট:

সোহাগ হোসেন দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি\ পটুয়াখালীর দুমকিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০১৯ উপলক্ষে মহিলা ও শিশু বিষযক মন্ত্রণালয়ের উদ্যোগে নারীদের জয়িতা অন্বেষন বাংলাদেশ’র মাধ্যমে ৫টি ক্যাটাগরিতে ৫জন সফল জয়িতাকে সন্মাননা প্রদান করা হয়েছে।
গতকাল বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১০ টায় দুমকি উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে নির্বাচিত ৫জয়িতাকে সন্মাননা প্রদান করা হয়। অর্থনৈতিক সফলতায় মিসেস তানিয়া আক্তার, সমাজ উন্নয়নে মিসেস ফরিদা ইয়াসমিন, সফল মাতা মিসেস সামসুন্নাহার বেগম, শিক্ষা ও চাকুরীতে মিসেস মরিয়ম খানম ও নারী নির্যাতনের বিভিষিকা কাটিয়ে নতুন করে সুখী জীবন অর্জনে মিসেস ফারজানা ইয়াসমিন লিপিকে সন্মাননা প্রদান করা হয় ও ১০ জন নারীকে ১৫,০০০/- টাকা করে ১,৫০,০০০/- ক্ষুদ্র ঋণ প্রদান করে। উপজেলা মহিলা বিষক কর্মকর্তা জেসমিন আকতার’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা শেষে ইউএনও শঙ্কর কুমার বিশ্বাস জয়িতাদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস ফরিদা ইয়াসমিন, উপজেলা আ’লীগের সভাপতি আবুল কালাম আজাদ, দুমকি থানার ওসি তদন্ত মো: আলী হোসেন বিশেষ অতিথি ছিলেন।
এর আগে উপজেলা পরিষদ চত্ত¡র থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়