২০, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১ মুহররম ১৪৪২

এলেঙ্গাতে ট্রাক চালককে মারধরের অভিযোগ

আপডেট: ডিসেম্বর ১২, ২০১৯

  • Facebook Share
এলেঙ্গাতে ট্রাক চালককে মারধরের অভিযোগ

কালিহাতী(টাঙ্গাইল)প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর একরামুলের বিরুদ্ধে এক ট্রাক চালককে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার (১১ ডিসেম্বর) রাতে দিকে  টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর শ্রমিকরা আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরিবহন শ্রমিক ও স্থানীয়রা  বলেন, ট্রাক চালক হাফিজুর গাড়ি চালাচ্ছিলেন। এ সময় মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় চলন্ত অবস্থায় গাড়িটি বন্ধ হয়ে যায়। পরে সেখানে কমরর্ত হাইওয়ে পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) একরামুল এগিয়ে গিয়ে গাড়ি সড়ক থেকে সরাতে বলে। পরে চালক গাড়ি নষ্ট হয়েছে বললেও ওই পুলিশ কর্মকর্তা গাড়ি সরাতে বলে এবং গাড়িতে লাঠি দিয়ে পেটাতে থাকে। এই নিয়ে পুলিশের সাথে চালকের তর্কাতর্কি শুরু হয়। পরে পুলিশ সদস্য একরামুল চালক হাফিজুরকে মারধর করে। এ সময় চালক মারধর থেকে বাঁচতে স্থানীয় দোকানে আশ্রয় নিলে সেখানে গিয়েও তাকে পুনরায় মারধর করা হয়।অন্যদিকে চালককে মারধরের ঘটনা এলাকায় জানাজানি হলে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত শ্রমিকরা পুলিশ সদস্যের শাস্তি দাবি করে সড়ক অবরোধের কর্মসুচি পালন করে। এ সময় টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ বিচারের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।এ ব্যাপারে টাঙ্গাইল জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) রফিকুল ইসলাম  বলেন, এ ঘটনার পর পুলিশ সদস্য একরামুলকে এলেঙ্গা থেকে সরিয়ে টাঙ্গাইল সদর ট্রাফিক বিভাগে আনা হয়েছে। তাকে প্রত্যাহার করা হয়নি। সেখানে অন্য আরেকজনকে দায়িত্ব দেয়া হয়েছে।