মোঃ সাইফুল ইসলাম পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে র্যাবের অভিযানে ৪৯১ বোতল ফেন্সিডিল বোঝাই একটি ট্রাকসহ দুই মাদক ব্যবসায়ীকে রবিবার গ্রেফতার করা হয়েছে।
র্যাব ৮ জানায়, তাদের আভিযানিক দলটি ক্যাপ্টেন মোঃ খালেদ মাহমুদ এবং এএসপি মুকুর চাকমা’র নেতৃত্বে শনিবার ভোররাতের দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের লেবুখালী ফেরিঘাট থেকে ট্রাকভর্তি ৪৯১ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এরা হলেন, মোঃ আক্তার উজ্জামান (৩৪) ও মোঃ আতিয়ার রহমান (৩৫)। এদের উভয়ের বাড়ি সাতক্ষীরা জেলায়। র্যাব-৮,বরিশাল এর ডিএডি মোঃ আরফান আলী বাদী হয়ে পটুয়াখালী জেলার দুমকি থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে জব্দ ফেন্সিডিল ও ট্রাকসহ গ্রেফতারকৃতদের থানায় সোপর্দ করা হয়েছে।