২০, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১ মুহররম ১৪৪২

বিরামপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত

আপডেট: ডিসেম্বর ১৪, ২০১৯

  • Facebook Share
বিরামপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত

জাকিরুল ইসলাম বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০১৯ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমানের সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম রাজু।
এসময় পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. শাহারিয়ার ফেরদৌস হিমেল, সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি শিবেশ চন্দ্র কুন্ডু, নাড়ু গোপাল কুন্ডু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, বর্ষিয়ান রাজনীতিবিদ আব্দল আজিজ সরকার, এ্যাডভোকেট মওলা বক্স মুক্তিযোদ্ধা মোস্তক মাস্টার, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের করুন বিকৃত হত্যার ইতিহাস দেশের তরুন প্রজন্মদের মাঝে জানিয়ে দিতে উপস্থিত সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন।