আপডেট: জানুয়ারি ১, ২০২০

আপডেট:

মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
সারাদেশের মত ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কাঁচকালী মডার্ণ কেজি এন্ড প্রি-ক্যাডেট স্কুলে নতুন বছর নতুন বই উৎসব পালিত হয়।
উক্ত বই উৎসবে ভানোর ইউপি সদস্য ইউসুফ আলীর সভাপতিত্বে বছরের প্রথম দিন সকাল দশটায় শুভ উদ্বোধন ঘোষণা করেন,
এসময় উপস্থিত ছিলেন, পয়গাম আলী, আঃ বাসেদ, সাংবাদিক ইলিয়াস আলী, মাজেদুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রশিদ,শিক্ষক আবু সুফিয়ান,শিক্ষিকা বিউটি আক্তার সহ অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা ৷
সকলেই উপস্থিত থেকে নতুন বছরের নতুন বই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন ৷
নতুন বছর নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দে মাতোয়ারা
২০২০ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের নতুন বই তুলে দেওয়া হচ্ছে ।
১ জানুয়ারি ‘পাঠ্যপুস্তক উৎসব’-এর মাধ্যমে সারাদেশে প্রায় চার কোটি ৩০ লাখ শিক্ষার্থীর মধ্যে নতুন ৩৫ কোটি ৩১ লাখ ৪৪ হাজার ৫৫৪ কপি পাঠ্যবই বিতরণ।
নতুন বছরের নতুন বই শিক্ষার্থীদের হাতে দিয়ে স্কুলের সহ-সভাপতি ইউসুফ আলী অভিভাবকদের বলেন, যেন তারা বাড়িতে তার বাচ্চাদের লেখাপড়ার দিকটা খেয়াল রাখেন, এবং শিক্ষার্থীদের বলে দেন তারা যেন বাড়িতে ও ভালো করে পড়ালেখা করে, পড়ালেখার দিকনির্দেশনা দিয়ে আরো অনেকেই গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন।