আপডেট: ডিসেম্বর ২০, ২০১৯

আপডেট:

সেলিম আল মামুন-ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ-নীলফামারীর ডোমারে উৎসব মুখর পরিবেশে “ডোমার উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ”(কালব)এর ব্যবস্থাপনা পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন চলছে। পরিষদের ৬টি পদের মধ্যে ৫টি পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হওয়ায় একটি পদে লড়ছেন দুই প্রার্থী।
আজ শুক্রবার(২০ডিসেম্বার) ডোমার উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর অফিসের সামনের মাঠে অনুষ্ঠিত নির্বাচন শিক্ষক শিক্ষিকাদের মিলন মেলায় পরিনত হয়।প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে শিক্ষক শিক্ষিকারা আসেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে। ৫০৩ ভোটারের ব্যবস্থাপনা পরিষদের ৬টি পদের মধ্যে ৫টি পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হন। শুধুমাত্র সাধারন সম্পাদক পদে লড়ছেন দুজন প্রার্থী তারা হলেন-আবু জাফর সামসুদ্দিন লিটন(তালাচাবী) ও সুশান্ত কুমার রায় (দেয়াল ঘড়ি) প্রতিকে। বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিতরা হয়েছেন চেয়ারম্যান পদে সামসুল হক,ভাইস চেয়ারম্যান পদে রনজিৎ কুমার রায়,ট্রেজারার পদে শুকুমার রায়,ডিরেক্টর পদে রুহুল আমিন ও মহামায়া দেববর্মা। নির্বাচন পরিচালনা কমিটিতে রয়েছেন-। নির্বাচন পরিচালনা কমিটি সভাপতি উপজেলা সমবায় অফিসার নুরুজ্জামান ও দুই সদস্য নাজিমুল হক চৌধুরী এবং আব্দুল্লাহ জিয়াদ। সকাল ১০টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত।