১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

নতুন বছরের শুভেচ্ছা ২০২০(Happy new year 2020)

আপডেট: ডিসেম্বর ৩১, ২০১৯

  • Facebook Share
নতুন বছরের শুভেচ্ছা ২০২০(Happy new year 2020)


রবিন হোসেন তাসকিন

নতুন বছরের শুভেচ্ছা জানাই সকলকে। ২০১৯ শেষে চলে এলো নতুন আরেকটি বছর ২০২০! সফলতা-ব্যর্থতা, আনন্দ-বেদনা, হাসি-কান্না সব মিলিয়েই কাটে আমাদের প্রতিটা বছর। হয়ত সেভাবেই অনেক উত্থান পতনের মধ্য দিয়েই শেষ হলো আপনার ২০১৯ সাল। সময় এবার নতুন বছরকে বরণ করে নেয়ার।

বাঙালিদের নতুন বছরের সবচেয়ে বড় আমেজ পাওয়া যায় বাংলা নতুন বছরে। যদিও ইংরেজি নতুন বছরকেও বরণ করতে ভুলিনা আমরা। কারণ, জীবনের প্রতিদিনের হিসেব রাখি তো আমরা ইংরেজি বছরকে মাথায় রেখেই। তাই নতুন আরেকটি বছরকে ঘিরে কত পরিকল্পনা, আশা ভরসার বিষয় জড়িয়ে থাকে। উৎসব প্রিয় আমরা প্রতিটি উৎসবেই আনন্দ ভাগ করে নিয়ে থাকি প্রিয়জনদের সাথে।