১৮, আগস্ট, ২০২০, মঙ্গলবার | | ২৮ জ্বিলহজ্জ ১৪৪১

কলাপাড়ায় গণধর্ষন মামলার বাদীর হাত-পা গুড়িয়ে দিয়েছে আসামীরা,আটক-১

আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০১৯

  • Facebook Share
কলাপাড়ায় গণধর্ষন মামলার বাদীর হাত-পা গুড়িয়ে দিয়েছে আসামীরা,আটক-১


রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি, ১৮ সেপ্টেম্বর ঃ কলাপাড়ায় আলোচিতসেই গৃহবধূ গণধর্ষন মামলার বাদী ছিদ্দিক হাওলাদারের এক হাত ও দুই পা গুড়িয়ে দিয়েছে আসামীরা। মঙ্গলবার রাতে মহিপুর থানার চাপলি বাজার এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। অবস্থার সংকটাপন্ন হওয়ায় ওই রাতে চিকিৎসক দ্রæত বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। মহিপুর থানা পুলিশ বুধবার দুপুরের দিকে ঘটনাস্থল পরিদর্শন করে খায়ের (৪২) নামের এক জনকে গ্রেফতার করেছে।

আহত ছিদ্দিক ও স্বজনদের সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চাপলি বাজারের ধুলশ্বর ইউনিয়ন পরিষদের সামনে তার স্ত্রীর গণধর্ষনের ঘটনায় জড়িত মামলার আসামী শাকিল, শাহ আলম, মামুন, রবিউলসহ কয়েক যুবক তাকে হামলা চালায়। এসময় রড ও ইট দিয়ে পিটিয়ে হাত পা গুড়িয়ে দেয়।

মহিপুর থানার ওসি সোহেল আহম্মেদ জানান,এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল রাতে কলাপাড়া উপজেলার ধুলাশ্বর ইউনিয়নের নতুনপাড়া গ্রামে স্বামীকে বেধে তার সামনে স্ত্রীকে ১০ থেকে ১২ জন মিলে পালাক্রমে গণধর্ষন করে। এ ঘটনায় ১৬ এপ্রিল ধর্ষিতার স্বামী ছিদ্দিক বাদী হয়ে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে অভিযাগে দায়ের করেন।