আপডেট: জুলাই ২৬, ২০১৯

আপডেট:

বরগুনা প্রতিনিধি : রিফাত হত্যা মামলার সাক্ষী থেকে আসামী হওয়া আয়শা সিদ্দিকা মিন্নির বাবা-মাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন নিহত রিফাত শরীফের বাবা আবদুল হালিম দুলাল শরীফ।
শুক্রবার (২৬ জুলাই) দুপুরে বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়। এসময় তার সাথে ছিলেন, বড় ভাই আবদুল আজিজ শরীফ ও আবদুস সালাম শরীফ।
দুলাল শরীফ পুলিশের তদন্তে আস্থা রেখে সংবাদ সম্মেলনে জানান, পিবিআইতে মামলা তদন্তের দরকার নেই। মিন্নির বাবার দাবী নাকচ করে বলেছেন, মিন্নি এবং তার পরিবার প্রতারক। মিন্নিকে বাঁচানোর জন্য তারা মামলাটি পিবিআইতে নেবার চেষ্টা করছেন।
এরআগে সকাল দশটার দিকে বরগুনা সিভিল সার্জন অফিসের চিকিৎসক ডা. মো. হাবিবুর রহমান ও ডা. উম্মে সোলায়মান তাহিরা বরগুনা কারাগারে গিয়েছিলেন। তারা কারাগারের ২৮ জন হাজতিকে চিকিৎসা পরামর্শ দিয়েছেন। তাদের মধ্যে আয়শা সিদ্দিকা মিন্নিও রয়েছে।