২৩, আগস্ট, ২০২০, রোববার | | ৪ মুহররম ১৪৪২

নলছিটিতে দূরধর্ষ ডাকাতি

আপডেট: জানুয়ারি ২৪, ২০২০

  • Facebook Share
নলছিটিতে দূরধর্ষ ডাকাতি

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সিদ্ধকাঠী ইউনিয়নের তেওলা গ্রামে হজীবাড়ী (তাতীবাড়ী) সাবেক পুলিশ সুপার আঃ রশিদ মোল্লার শ্বশুর বাড়ী তোফাজ্জেল হোসেন হাওলাদার এর বাড়ীতে ২৩/০১/২০২০খ্রিঃ  দিবাগত  রাতে দূরধর্ষ ডাকাতি সংঘটিত হয়। ঘরের পিছনের দিক থেকে সিদ কেটে ডাকাতরা গৃহে প্রবেশ করে ।  তোফাজ্জেল হোসেন হাওলাদারের পুত্র মামুন হাওলাদারের দেয়া তথ্য  মতে নগদ চার লক্ষাধিক টাকা,  সর্ণালঙ্কার দুটি হাতের রুলী, দুইজোরা কানের দূল,  দুইটি গলার চেইন, একটি হাতের আংটি, একটি এয়ারগান নিয়ে যায়  বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।  যাওয়ার সময় এ ঘটনা নিয়ে থানা পুলিশ করলে বোমা মেরে উড়িয়ে দেয়া হবে বলে হুমকি দেয় এক ডাকাত। ঘটনার পরেই মানপাশা পুলিশ ফারির টহল পুলিশও নলছিটি থানার উপ- পরিদর্শক মোঃ আশ্রাফুজ্জামান সহ একদল পুলিশটিম ঘটনাস্থল পরিদর্শন করেন।