৩, ডিসেম্বর, ২০১৯, মঙ্গলবার | | ৫ রবিউস সানি ১৪৪১

মোজাফ্ফর আহাম্মদ মানিক এর দুই নয়ন হরিপুর উপজেলা বাসীর উন্নয়ন

আপডেট: মার্চ ১০, ২০১৯

  • Facebook Share
মোজাফ্ফর আহাম্মদ মানিক এর দুই নয়ন হরিপুর উপজেলা বাসীর উন্নয়ন

এ বি এম কাইয়ুম, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃঠাকুরগাঁও এর হরিপুরে আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে,  হরিপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক “মোজাফ্ফর আহাম্মদ মানিক এর দুই নয়ন হরিপুর উপজেলা বাসীর উন্নয়ন” এ বিষয়কে সামনে রেখে নির্বাচনি প্রচারণা চালাচ্ছে, মোজাফ্ফর আহাম্মদ মানিক এর সহধর্মিণী, দলীয়নেতাকর্মী ও তার সমর্থকেরা।
আসন্ন পঞ্চম উপজেলা নির্বাচনে এবার ভোটারদের দৃষ্টি তালা মার্কার প্রার্থী মানিক এর দিকে। বিগত সময়ের রাজনৈতিক সামাজিক পারিবারিক দৃষ্টি কোনকে বিচার বিশ্লেষণ করে ভোটাররা যেন নতুন ও নবীন প্রার্থী মানিকের প্রতি বেশ আগ্রহ দেখাচ্ছেন। চায়ের দোকানে হাট বাজার এমনকি সর্বত্রই চলছে নতুন মুখের সন্ধানের কথা। সর্বত্রই আলোচনা মূল দৃষ্টি উপজেলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থীদের সার্বিক দিকগুলো নিয়ে। উপজেলার প্রত্যন্ত অঞ্চলে এমন আলোচনার ঝড় বইছে।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে   ৩ জন প্রতিযোগিতা করছেন হরিপুর উপজেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক মোজাফ্ফর আহাম্মদ মানিক (তালা),  আওয়ামী লীগের তথ্য বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম পুষ্প (চশমা) ও উপজেলা কৃষকলীগ এর সভাপতি অধ্যক্ষ রিয়াজুল ইসলাম (টিউবওয়েল) মার্কায় ।

উপজেলার কিছু মানুষের মুখে শুনা যায়, এবারের নির্বাচনে নতুন মুখ হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন নির্বাচনে প্রতিদ্বন্দিতা করলেও মানিক ছাড়া তিনাদের পক্ষে তেমন কোন সাড়া পাওয়া যাচ্ছেনা। আলোচনার কেন্দ্র বিন্দুতে জায়গা দখল করে নিয়েছেন মোজাফফর আহাম্মদ মানিক। তিনি এবারের উপজেলা নির্বাচনে তালা প্রতিক নিয়ে উপজেলা বাসীর ব্যাপক সাড়া পাচ্ছেন।

এবারের নির্বাচনে তালা প্রতিকের প্রার্থী মানিকের বন্ধু সুলভ আচরণ আর ভ্রাতৃত্ববোধ তিনার রাজনৈতিক অঙ্গনকে উচ্চল করে তুলেছে। মানুষের মাঝে যে ভালবাসা রয়েছে তার সবটুকুই যেন ভোটাররা মানিককে উজাড় করে দিতে চান। প্রতিটি পাড়ায় মহল্লায় ভোট চাইতে গিয়ে যেন ক্লান্তিটুকু হারিয়ে যাচ্ছে তার। পাচ্ছেন মানুষের উৎসাহ উদ্দীপনা। বাড়ছে মনের জোর।

কথা হয় মোজাফফর আহাম্মদ মানিক এর সাথে আলাপকালে তিনি বলেন, এবারের মানুষের মাঝে একটা প্রাণ খুজে পেয়েছি।  মানুষ আমার ভালবাসাটুকু বুক ভরে গ্রহণ করছেন। ভোটাররা আমাকে অনেক উৎসাহ যোগাচ্ছে। আমি সকল ভোটারদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন। তিনি সকল শ্রেণির মানুষের পাশে থেকে কাজ করার দৃঢ় প্রত্যয় নিয়ে সকলের ভোট চেয়েছেন।

আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন আগামী ১৮ই মার্চ অনুষ্ঠিত হওয়ার দিন ধার্য আছে। নির্বাচনে জয়লাভের আশায় তিনি ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। তবে ভোটাররা এবারের নির্বাচনে যোগ্য প্রার্থীর দিকে নজর দেওয়ার মতামত প্রকাশ করছেন। যার ফলে নতুন মুখের যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার কথায় যেন ভাবছেন