আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২০

আপডেট:

মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
তারেক জিয়ার নির্দেশে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য ও কর্মীগণ তথ্য সংগ্রহ ফরম জমা দিলেন বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক ওমর ফারুক পান্নার হাতে ৷
বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় বালিয়াডাঙ্গী প্রেসক্লাব হলরুমে তথ্য সংগ্রহ ফরম জমাদান অনুষ্ঠিত হয় ৷
ফরম জমাদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি আঃ কাদের, সাধারণ সম্পাদক ওমর ফারুক পান্না, সহ-সাংগঠনিক সম্পাদক আবু সায়েদ, ৬নং ভানোর ইউপি সাধারণ সম্পাদক ইলিয়াস আলী হৃদয় সহ আরো অনেকে ৷
ছাত্রদলের তথ্য ফরম পূরণ করে জমা দেন আবু সায়েদ, ইলিয়াস আলী হৃদয়, রিপন আলী, আরিফ আলী, জসিম উদ্দীন, রাসেদুজ্জামান রাসেদ ৷
এসময় তারা বেগম জিয়ার নিঃশর্ত মুক্তি দাবী করেন ৷