আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২০

আপডেট:

হারুনুর রশিদ রায়পুরা( নরসিংদী) প্রতিনিধিঃ
রায়পুরায় “কেমন সাংবাদিকতা চাই”শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ শে ফেব্রুয়ারী বুধবার সকাল ১০ ঘটিকার সময় রায়পুরা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।এ সময় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম লিটন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুল ইসলাম।বিশেষ অতিথি বৃন্দের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ মাহমুদুর রহমান খন্দকার ও রায়পুরা থানা অফিসার ইনচার্জ মোঃ মহসিনুল কাদির এবং নরসিংদী জেলা প্রেসক্লাবের সভাপতি মাখন দাস। সাধারন সম্পাদক মাজহারুল পারভেজ (মন্টি), নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি নিবারন রায়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক নুর উদ্দিন আহমেদ। রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি বশির আহম্মেদ মোল্লা। মোসলেহ উদ্দিন বাচ্চু। সাবেক সহ সভাপতি সাধন দাস। বর্তমান সহ সভাপতি রফিকুল হক রফিক। যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির। কোষাধক্ষ্য অজয় সাহা। সাংগঠনিক সম্পাদকদপ্তর সম্পাদক ফরিদ মিয়া।সদস্য ইমরান মোল্লা। তন্ময় সাহা,আজিজুল ইসলাম, জহির উদ্দিন,লাইলী আক্তার। সালেক আহমেদ পলাশ।হারুনুর রশিদ। বজলুর রহমান সহ প্রমুখ সাংবাদিক বৃন্দ । এ সময় বক্তারা এলাকার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সততার সঙ্গে সকল কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহব্বান জানান ।