আপডেট: মার্চ ১, ২০২০

আপডেট:

ফরিদপুর প্রতিনিধি
৯০ এর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের রাজপথের লড়াকু সৈনিক ,বিশিষ্ট সমাজসেবক,জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহবায়ক কমিটির কার্যকারি সদস্য,ফরিদপুর জেলা ছাত্রদলের সাবেক সংগ্রামী সফল সাধারন সম্পাদক,ফরিদপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ্যাডঃ হামিদুল হক ঝন্টু রবিবার সকালে ইন্তেকাল করেছেন।
নব্বইয়ের দশকে সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনে ফরিদপুরে তার ভূমিকা ছিলো অনন্য এবং তুখোড় বক্তা হিসেবে সুপরিচিতি লাভ করেছিলেন। তিনি একজন সাদা মনের মানুষ ছিলেন।
উল্লেখ্য, গতকাল রাতে চেম্বারে বুকের ব্যথা অনুভব করায় তাকে আরোগ্য সদনে ভর্তি হয়েছিল। রাতে ইসিজি পরীক্ষা নিরীক্ষা করে ঔষুধ খেয়ে ভালোই বোধ করেছিলেন।
সকালে দ্বিতীয়বার তার ম্যাসিভ হার্ট এটাক হয় এবং তখনই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই কন্যা সন্তান ও অসংখ্য গুনগ্রাহী রেখে গিয়েছেন।