১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

কামারখন্দে ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যান চালকসহ নিহত ৩

আপডেট: এপ্রিল ১৩, ২০১৯

  • Facebook Share
কামারখন্দে ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যান চালকসহ নিহত ৩

আব্দুল্লাহ আল মারুফ (কামারখন্দ) সিরাজগঞ্জ// সিরাজগঞ্জের কামারখন্দে মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যান চালকসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (১৩ এপ্রিল) দুপুর দেড়টায় দিকে ঢাকা-ঈশ্বরদী রেলসড়কে কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের কয়েলগাঁতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সূর্য  মিয়া (৪০) উপজেলার জামতৈল ইউনিয়নের বড়কুড়া গ্রামের রহম আলীর ছেলে।

তিনি ওই পিকআপ ভ্যানের চালক ছিলেন।বিশা মন্ডলের ছেলে রফিকুল ইসলাম (৩৮),হামিদুর রহমানের(৩৭) ছেলে নেহার  নিহত হন। এ দুর্ঘটনায় দু’টি গরুর মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ পরিদর্শক আব্দুল হামিম  বলেন , কামারখন্দ থেকে পিকআপ ভ্যানে করে গরু নিয়ে উল্লাপাড়ার জনতার হাটে যাচ্ছিলেন সূর্যসহ কয়েক ব্যাপারী।

পিকআপটি কয়েলগাঁতী এলাকায় রেলসড়ক পার হওয়ার সময় কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কায় উল্টে যায়।

এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যান চালক সূর্য মিয়া ও দু’টি গরুরও মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে আরও দু’জনের মৃত্যু হয় ।এ দুর্ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম,  নিহত পরিবারদের পচিশ হাজার টাকা দিবেন