আপডেট: মার্চ ১১, ২০১৯

আপডেট:

ফয়েজ আহাম্মেদ মাহিন, মতলব, চাঁদপুরঃ “সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো” এই স্লোগানের মধ্য দিয়ে প্রতিবছরের ন্যায় এই বছরও মতলব উত্তরে উদযাপন হলো আন্তর্জাতিক নারী দিবস ও মানববন্ধন।
মতলব উত্তর উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জামানের সভাপতিত্বে, ক্রেডিট সুপার ভাইজার যুগল কৃষ্ণর পরিচালনায়, আলোচনা সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার জনাবা শারমিন আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নারীদের আলাদা করে দেখার কোন সুযোগ নেই। কর্মক্ষেত্রে নারীরা এখন পুরুষের চেয়ে পিছিয়ে নেই। কর্মক্ষেত্রে নারীর সফলতার গল্প গ্রামগঞ্জে ছড়িয়ে দিতে হবে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ওটারচর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী নাবিলা আক্তার, ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী লাবন্য আক্তার, ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা কবির আহমেদ।