আপডেট: এপ্রিল ৮, ২০১৯

আপডেট:

প্রতিনিধি মোঃ মানিক দৈনিক সময়ের কণ্ঠ, কটিয়াদীতে মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে মাওলানা হাবিবুর রহমান রিজভী গ্রেফতারপ্রবাহ ডেস্কফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা:) সম্পর্কে কটূক্তির অভিযোগে কিশোরগঞ্জের কটিয়াদীতে মাওলানা হাবিবুর রহমান হাবিব (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ।
রোববার বেলা ৩টার দিকে কটিয়াদী পৌর-সদরের গেঞ্জিপট্টি মার্কেট থেকে তাকে আটক করা হয়৷
হাবিবুর রহমান হাবিব সদরের কটিয়াদী পৌর সদরের বেইথর গোয়াতলা গ্রামের মৃত রবিউল্লাহার ছেলে।
এলাকার মুসল্লিরা জানান, গত বৃহস্পতিবার হাবিবুর রহমান হাবিব ফেসবুকে মহানবী (সা:) সম্পর্কে বাজে মন্তব্য করে ওয়াজ পরিবেশনা করেন বলে জানান তারা।
এ ব্যাপারে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম ‘কটিয়াদী প্রবাহ’কে বলেন, হাবিবুর রহমানকে আটক করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।