আপডেট: মার্চ ১৬, ২০২০

আপডেট:

জি এম শরীফ মাছুম বিল্লাহ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে হাইমচর উপজেলা আওয়ামী যুবলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ ফেব্রুয়ারী রবিবার বিকেল ৫ টায় আলগী বাজার মধ্য গলি রব ম্যানশনে হাইমচর উপজেলা যুবলীগের আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারী বলেন- ২০২০ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে আগামী ২০২০-২১ সালকে ‘মুজিব বর্ষ’ হিসেবে পালন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২০ সালে পূর্ণ হবে জাতির জনকের জন্মশত বার্ষিকী এবং ২০২১ সাল হবে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। কিন্তু দেশে করোনা ভাইরাস বৃদ্ধির আশঙ্কায় কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী মুজিব বর্ষের কর্মসূচি সংক্ষিপ্ত আকারে পালন করা হবে। তাই আমরা মুজিব বর্ষ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ।
উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারীর সভাপতিত্বে ও আহবায়ক কমিটির মেম্বার মোঃ ওমর ফারুক পলাশ এর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির মেম্বার মোঃ পারভেজ হাওলাদার, মিজান মুন্সি, মিন্টু পাটওয়ারী, আব্দুল মতিন মুন্সি, নাসির পেদা, জুয়েল মৃধা, বেনী আমিন, চরভৈরবী ইউনিয়ন যুবলীগ ভারপ্রাপ্ত সভাপতি মহিউদ্দিন মোল্লা, ৩নং দক্ষিণ ইউনিয়ন যুবলীগ নেতা হাজী মোঃ দেলওয়ার হোসেন সুমন খাঁন, উত্তর ইউনিয়ন যুবলীগ নেতা কামরুল ইসলাম বাবু প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন রাসেল গাজী, টেলু মাল, সাদ্দাম হোসেন, খালেক ঢালী, আল-আমীন, আইনুল হাওলাদার, খোকন ঠাওদ্দার, মোঃ কালু, স্বাধীন, হান্নান, তাফাজ্জল হোসেন শেখ, কবীর কোতওয়াল, মামুন কোতওয়াল, সোহেল হাওলাদার, বুলবুল আহমেদ, মোঃ আলম আখনসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের শীর্ষস্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ।