আপডেট: মার্চ ১৭, ২০২০

আপডেট:

ফয়েজ আহাম্মেদ মাহিন, বিশেষ প্রতিনিধি:: “জলবায়ু সমস্যা মোকাবেলা করি, নিরাপদ বাংলাদেশ গড়ি” “খনিজ জ্বালানীর ব্যবহার বন্ধ করুন, পরিবেশের ভারসাম্যতা রক্ষা করুন” সবুজ আন্দোলন পরিবেশ বাদী সংগঠন। চাঁদপুরের মতলব উত্তরে পরিবেশ বাদী সংগঠন সবুজ আন্দোলন এক ঝাঁক মতলব উত্তর উপজেলার সম্মানিত সদস্য করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ দিনভর লিফলেট বিতরণ করেন। পরিবেশ বাদী সংগঠন সবুজ আন্দোলন ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সদস্য তাওহিদ পাটোয়ারী মনির এর পরিচালনায় লিফলেট বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। মহামারী করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক বৃদ্ধির লক্ষ্যে দিনভর জনসাধারণ ও ছাত্রছাত্রীদের মাঝে লিফলেট বিতরণ করেন পরিবেশবাদী সংগঠন “সবুজ আন্দোলন” মতলব উত্তর উপজেলা এর সম্মানিত সদস্য ও সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব আল মামুন, জনাব মোহাম্মদ মোহাম্মদ আলী ও মোঃ মকবুল হোসেন মাস্টার সহ অন্যান্য সম্মানিত শিক্ষক , অতিথি বৃন্দ, নেতৃবৃন্দ । মতলব উত্তর উপজেলা ছাত্রফ্রন্টের সদস্য মোঃ বাবু , মোঃ রাছেল, মোঃ ফয়সাল, মোঃ ইব্রাহীম , মোঃ ইব্রাহীম শুভ , মোঃ রামীম , সাজিদ , অর্পা ও আহাদ সহ সহ অন্যান্য ছাত্রফ্রন্টের সদস্য বৃন্দ লিফলেট বিতরণ করেন।