আপডেট: জানুয়ারি ৮, ২০১৯

আপডেট:

মোঃ হাবিবুল্লাহ হাবিব, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : ফুলবাড়িয়ায় লড়ি চাপায় আঃ রহিম মীর (৪২) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে মর্মান্তিক ঘটনা ঘটে।স্থানীয় আব্দুর রহমান জানান, ভবানীপুর উথুরা সড়কের ছনকান্দা বাজার নামক স্থানে কান্দানিয়াগামী লড়ি বিপরীত দিক থেকে আসা রিক্সাভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। জনতা লড়িটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।
ফুলবাড়িয়া থানার এস আই সাইদুল ইসলাম দূর্ঘটনার সততা নিশ্চিত করে বলেন পরিবার মামলা করতে চাইলে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
