আপডেট: এপ্রিল ৮, ২০২০

আপডেট:

নাজমুল হোসেন রাণীশংকৈলঃ- মরণঘাতী করোনা প্রতিরোধ ও মোকাবেলায় ঘরবন্দি কর্মহীন শ্রমজীবিদের বাড়ী বাড়ী শুকনো খাদ্য সামগ্রী (ত্রাণ) পৌছে দিচ্ছেন ইএসডিও’র কর্মিরা।
এরই অংশ হিসাবে ইএসডিও’র শুকনো খাবারের মালবাহী কার্ভাড ভ্যানে করে মঙ্গলবার (৭ এপ্রিল)তৃতীয় দিনের মত ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার বাচোর ইউপি’র বাকসা সুন্দরপুর ভাংবাড়ী পাহান পাড়া ভাংবাড়ী কুমার পাড়া বাজেবকসা হাটপাড়া এবং পৌরশহরের পূর্ব দাস পাড়া নয়নপুর আধিবাসী পাড়া ভান্ডারা হরিজন পাড়া ও জুগিপাড়াসহ ০৮টি পাড়ার শ্রমজীবি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী( আধিবাসী) দলিত সম্প্রদায়ের বাশঁমালি পেশার ১৩৯ জন নারী পুরুষ কর্মহীন অভাবগ্রস্থ শ্রমজীবিকে শুকনো খাবারের প্যাকেট (চাল ডাল তেল আলু ও লবণ) বাড়ী বাড়ী পৌছে দেয় ইএসডি’ও কর্মিরা।
এ সময় উপস্থিত ছিলেন প্রেমদীপ প্রকল্পের জেলা সম্বন্বয়কারী সেরাজুস সালেকীন পৌর আ’লীগের সম্পাদক সাবেক ভিপি রফিউল ইসলাম কাউন্সিলর রুহুল আমিন ইউপি সদস্য নিরেশ চন্দ্র প্রেমদীপ প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক খায়রুল আলম প্রমূখ।