১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

স্নাতকের শিক্ষার্থীদের নিয়ে অনলাইন ক্লাসে যাচ্ছে ঢাকা কলেজ

আপডেট: মে ১১, ২০২০

  • Facebook Share
স্নাতকের শিক্ষার্থীদের নিয়ে অনলাইন ক্লাসে যাচ্ছে ঢাকা কলেজ

ঢাকা কলেজ প্রতিনিধি  
মহামারী করোনার প্রাদুর্ভাভে গত ১৮ মার্চ বন্ধ হয়ে যায় ঢাকা কলেজ। আর শিক্ষার্থীদের পড়ালেখা যাতে পিছিয়ে না যায় এদিকে লক্ষ্য রেখে প্রথমত এইসএসসি শিক্ষার্থীদের নিয়ে গত ১ এপ্রিল চালু হয় অনলাইন ক্লাস।
যেহেতু মহামারী ভয়ানক রূপ নিচ্ছে আর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা অনিশ্চিত হয়ে পরছে তাইউচ্চ মাধ্যমিকের পর এবার অনার্স ও মাস্টার্সের শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে অনলাইন ক্লাস নিচ্ছে ঢাকা কলেজ। রোববার (১০ মে) অনলাইন ক্লাসের বিষয়টি নিশ্চিত করেন অধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদ।
তিনি বলেন, উচ্চ মাধ্যমিকের পর এবার আমরা অনার্স ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস শুরু করেছি। কলেজের ২০টি বিভাগের নিজস্ব ফেসবুক পেজে ক্লাসগুলো প্রচার করা হবে। নিজ নিজ বিভাগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল অনুসরণ করে শিক্ষার্থীরা ক্লাসে অংশ নিতে পারবে। 
কোনো শিক্ষার্থী যথাসময়ে ক্লাসে অংশ নিতে না পারলে ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে গিয়ে পরবর্তীতে ক্লাসগুলো দেখে নিতে পারবে বলেও জানান তিনি।