২৮, অক্টোবর, ২০২০, বুধবার | | ১১ রবিউল আউয়াল ১৪৪২

চারদিনেই উড়বে ফরমানের বিমান ঘুড়ি

আপডেট: জুন ২৯, ২০২০

  • Facebook Share
চারদিনেই উড়বে ফরমানের বিমান ঘুড়ি

ঢাকা কলেজ প্রতিনিধি  
বিশ্বব্যাপী যখন করোনা ভাইরাসের ব্যাপক প্রকোপ ঠিক তখন জনজীবন থমকে, সরকারি নির্দেশনা মতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার পর ছাত্ররাও অবস্থান নিচ্ছে যার যার বাড়ি। 
শিক্ষাপ্রতিষ্ঠান যখন এতদিনেও খুলছে না, এমন সময় শিক্ষার্থীদের কেউ কেউ ঘরে বসে টিভি, সিনেমা, মোবাইলে সময় পার করছে। আবার কেউ কেউ নিচ্ছে নানা উদ্যোগ। আবার এই সময়েই আকাশে তাকালে দেখা যায় যেন ঘুড়ির হিরেক। 
নানান রকম ঘুড়ির বিচরণ দেখা যাচ্ছে আকাশ জুড়ে যেমন, পেচা, চিলা, চঙ, পতিং, সাপা ইত্যাদি। এমন সময় ফরমান নিয়েছে বিমান ঘুড়ি বানানোর বৃহৎ পরিকল্পনা। চারদিন পরিশ্রম করে তৈরি করেছে এই ঘুড়ি আর এলাকায় এখন তার ঘুড়িটি বেশ জনপ্রিয় ।