১৪, আগস্ট, ২০২০, শুক্রবার | | ২৪ জ্বিলহজ্জ ১৪৪১

৪ দিন ব্যাপী বোধনের শতকণ্ঠে “কবিতায় কথা কই” এর ২০০ তম পর্ব

আপডেট: জুলাই ৮, ২০২০

  • Facebook Share
৪ দিন ব্যাপী বোধনের শতকণ্ঠে “কবিতায় কথা কই” এর ২০০ তম পর্ব


কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন (চট্টগ্রাম প্রতিনিধি)
বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের আয়োজনে আগামী ৭,৮,৯ ও ১০ জুলাই’২০২০, মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্রবার প্রতিদিন বিকেল ৫টা থেকে ৪ দিন ব্যাপি  বোধনের ফেইসবুক পেইজ, গ্রুপ ও ইউটিউব চ্যানেলে একযোগে অনুষ্ঠিত হবে “কবিতায় কথা কই”এর ২০০ তম পর্ব”। এটি বোধন সদস্যদের  নিয়মিত আবৃত্তি চর্চা ও আবৃত্তি বিষযয়ক নানাবিধ পর্যালোচনামূলক একটি  বৈঠকি সাপ্তাহিক প্রয়াস। যেখানে প্রতি মঙ্গলবার মোমিন রোড চেরাগি পাহাড়স্থ বোধন কার্যালয়ে শিল্পী-শ্রোতা উভযয়েই মাইক্রোফোনের সামনে দাঁডান আবৃত্তি এবং  আবৃত্তির তাত্ত্বিক বিশ্লেষণ নিয়ে। কিন্তু করোনার কারনে “কবিতাই কথা কই” অনুষ্ঠানের ২০০ তম পর্বটি প্রযুক্তির সহায়তায় অনলাইনে অনুষ্ঠিত হবে। শতাধিক আবৃত্তিশিল্পীর অংশগ্রহনে এই অনুষ্ঠানের সহযোগিতায় জাহিদুল ইসলাম, সুতপা মজুমদার, এ্যানি গুহ,হোসনে আরা তারিন, ইতু সাহা, যসশ্বী বণিক, মৃত্তিকা চক্রবর্তী, তূর্ণা দাম, পৃথুলা চৌধুরী,তারমিন পুষ্পা, দেবলিনা চৌধুরী।ভিডিও সম্পাদনায় সন্দীপন সেন একা এবং সমন্বয়ক ও সহ-সমন্বয়ক হিশেবে দায়িত্ব পালন করছেন বোধনের অনুষ্ঠান সম্পাদক আবৃত্তিকার জাভেদ হোসেন এবং অর্থ সম্পাদক আবৃত্তিকার অসীম দাশ। আবৃত্তির এই মহাআসরে সকলকে বিনম্র আমন্ত্রণ।