২৮, মে, ২০১৯, মঙ্গলবার | | ২৩ রমজান ১৪৪০

মুরাদনগরে ট্রাকের চাপায় রিকশাচালকের মৃত্যু

আপডেট: মে ৮, ২০১৯

  • Facebook Share
মুরাদনগরে ট্রাকের চাপায় রিকশাচালকের মৃত্যু

খোরশেদ আলম(কুমিল্লা প্রতিনিধি, দৈনিক সময়ের কণ্ঠ)ঃকুমিল্লার মুরাদনগর উপজেলায় ট্রাক চাপায় আনোয়ার হোসেন(৩৫) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৭টায় উপজেলার কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহা সড়কের কোম্পানীগঞ্জ বাজারের বেরীবাধ এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহত আনোয়ার হোসেন পার্শবর্তী দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ি গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে।

হাইওয়ে মিরপুর পুলিশ ফাঁড়ির এসআই জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, কোম্পানীগঞ্জ বাজারে মাল আনলোড করে গোমতী নদীর বেরীবাধ হয়ে ঢাকা মেট্টো-ট ১৮-৯৫০০ নাম্বারের একটি ট্রাক কুমিল্লা-চট্টগ্রাম আঞ্চলিক মহা সড়কে উঠার সময় পাশে থাকা একটি রিকশাকে চাপা দেয়। এ সময় রিকশায় থাকা চালক আনোয়ার হোসেনের মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে মুরাদনগর থানার পুলিশের  একটি দল ঘটনাস্থল পরির্দশন করে। পরে মরদেহ সনাক্ত করে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়।