২০, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১ মুহররম ১৪৪২

ঝালকাঠিতে সোশ্যাল ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

আপডেট: ডিসেম্বর ২১, ২০১৮

  • Facebook Share
ঝালকাঠিতে সোশ্যাল ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

নাঈমুর রহমান শান্ত, ঝালকাঠি প্রতিনিধি:
বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি  শহরের ডাক্তারপট্টি এলাকায়  সোস্যাল ইসলামী ব্যাংকের ১৫২তম শাখার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেব ফিতা কেটে শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক ডাক্তার মো. জাহাঙ্গীর হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো. শাহআলম, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, স্থানীয় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহাবুব হোসেন ও কাউন্সিলর হাফিজ আল মাহাম্মুদ ।ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী তৌহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের ঝালকাঠির শাখা ব্যবস্থাপক মো. রিয়াজ উদ্দিনসহ স্থানীয় ব্যবসায়ীরা বক্তব্য দেন। উদ্বোধনের পর থেকে ব্যাংকটির সার্বিক কার্যক্রম শুরু হয়।