আপডেট: ডিসেম্বর ২৬, ২০১৮

আপডেট:

মতলব, চাঁদপুর ::চাঁদপুর-২ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অ্যাড. নুরুল আমিন রুহুলের নৌকা প্রতীকের পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়েছেন মতলব উত্তর উপজেলার আওয়ামীলীগের নেতা মোঃ মানিক মিয়া, ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার মোঃ আমির হোসেন, যুবলীগ নেতা মাসুদ রানা হেদা ।
বুধাবার (২৬ ডিসেম্বর) সকালে ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম ইসলামাবাদ, জঙ্গল ইসলামাবাদ’সহ কয়েক স্থানে নৌকার লিফলেট বিতরণ ওব্যাপক গণসংযোগ করেন।
মোঃ মানিক ও মাসুদ রানা হেদা বলেন, চাঁদপুর-২ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী অ্যাড. নুরুল আমিন রুহুল ভাইকে বিজয়ী করার লক্ষ্যে ইসলামবাদ ইউনিউয়নে আওয়ামীলীগের অঙ্গ সংগঠন সকল দলটি কাজ করে যাচ্ছে।
৩০ তারিখে আমরা নৌকার জয় নিয়ে ঘরে ফিরবো। তারা আরও বলেন, মতলবে নৌকা ছাড়া বিকল্প নেই। নৌকাই একমাত্র উন্নয়নের প্রতীক। তাই সকলকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান ।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামাবাদ ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের বিপ্লবী সাধারন সম্পাদক মোঃ নাছির প্রধান, ইউনিউয়ন নেতা মোঃ মিজান সরকার, মোঃ দস্তগীর সরকার, মোঃ আল-আমিন, মোঃ সানি, রাজিব, নাছির সহ স্থানীয় নেতৃবৃন্দ