২০, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১ মুহররম ১৪৪২

শাবির ছাত্রের রহস্যজনক আত্মহত্যা

আপডেট: জানুয়ারি ১৪, ২০১৯

  • Facebook Share
শাবির ছাত্রের রহস্যজনক আত্মহত্যা

মো: দেড়োয়ার হোসেন: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ২৯১১-১২ সেশনের প্রতিক গতকাল ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছেন। 
আজ বিকেল সাড়ে পাঁচটায় তার বড়বোন তৌহিদা শান্তা ফেসবুকে শোক প্রকাশ করে এ তথ্য নিশ্চিত করেন। 
প্রতিকের বড়বোন তৌহিদা শান্তা ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে লিখেন, “আমার কলিজার টুকরা আমার আদরের একমাত্র ভাই আমার প্রতীক আর নাই… শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ কে আমি ছাড়বনা, অনার্স এ প্রথম শ্রেণিতে প্রথম হওয়া ছেলেটাকে বিভিন্ন ইসু বানায়ে মাস্টারস এ সুপারভাজার দেয় নাই. বিভিন্ন কোর্সে নম্বর কম দিয়েছে! অামার ভাইটা টিচারর হওয়ার স্বপ্ন দেখেছিল এটাই তার অপরাধ… গত ছয় মাস ধরে ডিপার্টমেন্ট তিলেতিলে মেরে ফেলছে আমার ভাইকে…আমার কলিজার টুকরা কষ্ট সহ্য না পেরে কাল সুইসাইড করেছে..আমার কলিজার টুকরা ছাড়া আমি কিভাবে বাঁচব? ভাইরে আমি আসতেছি তোর কাছে ভাই।” 
এদিকে আত্মহত্যার কারণ বা মৃত্যুর আসল রহস্য জানতে গেলে প্রতিবেদন লেখা পর্যন্ত প্রতিকের বোন তৌহিদা শান্তা বা জিইবি বিভাগের বিভাগীয় প্রধান কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি।