আপডেট: জানুয়ারি ১৫, ২০১৯

আপডেট:

অলোক (চিতলমারী প্রতিনিধি ): কাক ডাকা ভোরে সারা উঠান বিচরণ করছে একদল মুরগি ।খাবার খাচ্ছে মনের আনন্দে এদিক ওদিক ঘোরাঘুরি করে। কিছু সময় পর শিশুদের কান্নার শব্দে উৎসুক লোকজনের ভীড়।কি হয়েছে এমন খোঁজে বিড়িয়ে এল চমকপ্রদ তথ্য।সবাই হতবাক।এ কেমন শত্রুতা! বেছে নিল শেষ পর্যন্ত অবলা মুরগি ।এমনই ঘটনা ঘটছে বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার হিজলা গ্রামে।এলাকার সূত্র হতে জানা যায় পরের বাড়ি কাজ না করলে যার একদিন চলে না সেই দিন মুজুর হীরু মোল্লার ।ছেলে মেয়েদের পড়ালেখার জন্য মুরগি পালন করতো। এতে বাড়তি কিছু আয় হতো তাদের সংসারে ,যা দিয়ে তাদের ছেলে মেয়েদের পড়ালেখার খরচ চলতো।কিন্তু বিধিবাম। একে একে ঝড়ে পড়লো সাত সাতটি তাজা প্রান।প্রতিবেশী হাবিবুরের সাথে বিরোধের জেরে তার মুরগি গুলো হত্যা করেছে অভিযোগ এ কৃষক দম্পতির।এ ঘটনায় এলাকা বাসী তীব্রক্ষোভ প্রকাশ করেন এবং সুষ্ট বিচার দাবি করেন।
হীরা মোল্লা তার মৃত মুরগি চিতলমারী থানায় এনে সোমবার একটি লিখিত আভিযোগ দায়ের করেন। অভিযোগে বলেন বিষ দিয়ে হাবিবুরের পরিবারের সদস্যরা আমার এই মুরগিগুলো হত্যা করে। হাবিবুর মোল্লার পরিবারের তিন সদস্যদের বিরুদ্ধে এ অভিযোগের সত্যতা স্বীকার করেন ডিউটি অফিসার ।তবে হাবিবুর মোল্লা বলেন আমার মানসন্মান ক্ষুন্ন করার জন্য এ অভিযোগ আনা হয়।একটি কুচক্রী মহল আমাদের হেয় করার জন্য উঠে লেগেছে ।ডিউটি অফিসার বলেন সুষ্ট তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের করা হবে।