১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

আল্লামা শফি সাহেব দাঃবাঃ বক্তব্য নারী বিদ্বেশ নয় শায়খুল হাদিস আল্লামা মুফতী ফারুক আহমদ

আপডেট: জানুয়ারি ১৯, ২০১৯

  • Facebook Share
আল্লামা শফি সাহেব দাঃবাঃ বক্তব্য নারী বিদ্বেশ নয় শায়খুল হাদিস আল্লামা মুফতী ফারুক আহমদ

আব্দুল নূর,নেত্রকোনা প্রতিনিধি : গতকয়েক দিন পূর্বে চট্রগ্রামের হাটহাজারি মাদ্রাসায় এক ওয়াজ মাহফিলে আল্লামা শফি সাহেব নারীদের প্রতি  কিছু মূল্যবান উপদেশ দেন।তার এ বক্তব্যের মাঝে সৃষ্টি হয়েছে কিছু ভুল বুঝাবুঝি।এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে জামিয়া নূরীয়া দারুল উলুম নেত্রকোনা মাদ্রাসার  শায়খুল হাদীস ও নায়েবে মোহতামীম মুফতি ফারুক আহমদ সময়ের কন্ঠ কে বলেন আল্লামা আহমদ শফি নারীদের ইজ্জত সম্ভ্রম হেফাজতের পক্ষে কথা বলেছেন।অভিবাবকদের সতর্ক করেছেন। নারী শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। কিন্তু হলুদ মিডিয়াগুলো বক্তব্যে কাটছাঁট করে উপস্থাপন করে মরহুম/মরহুমা নারীবাজদের মাধ্যমে পরিবেশ অশান্ত করতে চেয়েছিল। যারা আহমদ শফির বক্তব্য নিয়ে ফেতনা ছড়ায়! এরা দেশ ও ইসলামের শত্রু এরা মানবতার  মুখোশধারী  ফেতনা বাজ এদেরকে চিন্হিত করে অতিদ্রূত বিচারের কাটগড়ায় দাড় করানো জরুরি। কারন এরা ভিনদেশিদের দালাল।তিনি আরো বলেন যারা আল্লামা শফি সাহেব দা:ব: কথাকে কাটছাট করে জনতার সামনে উপস্তাপন করেছে তাদেরকে আইনের আওতায় আনা এখন সময়ের দাবিমাত্র।যারা মানুষের মাঝে ফেৎনা ছড়ায় তারা কখনো সমাজ,ইসলামের বন্ধু হতে পারে না।তিনি আরো বলেন, আল্লামা আহমদ শফি সাহেব এ দেশের লক্ষ, কোটি আলেম সমাজের নয়নের মনি। এ রকম  একজন বয়োবৃদ্ধ মানুষের বিরুদ্ধে যারা বিশেদগার করছে তারা ভূল করছে।তিনি কখনোই নারীদের বিরুদ্দে কথা বলেনি,তিনি সবসময় নারীদের ইজ্জত,সম্মান রক্ষার আন্দোলন করেছে।নারীদের নিরাপত্তা, স্বাধীনভাবে চলার এবং নিরাপদ পরিবেশ সৃষ্টির জন্য লড়াই করে যাচ্চেন। আর আজকে কিছু পুরুষ,নারী বাদী তার বক্তব্যকে না বুঝে ওনার বিরুদ্ধে লেগে গেছেন।মফতী ফারুক আহমদ সাহেব আরো বলেন, আমাদের দেশে কিছু হলুদ মিডিয়া ও সাংবাদিক ভাইয়েরা আছেন যারা মানুষের মাঝে বিভ্রান্ত ছড়ায়।