আপডেট: অক্টোবর ২৪, ২০১৮

আপডেট:

ঠাকুরগাঁও রাণীশংকৈল প্রতিনিধি,নাজমুল হোসেনঃ আজ মঙ্গলবার ২৩ অক্টোবর রাণীশংকৈল ৩নং হোসেনগাঁও ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাশবাড়ি গ্রামের ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম এর বাড়িতে ৯৮হাজার টাকা আলমারি খুলে নিয়ে যায় কে বা কাহারা। ব্যবসায়ী সাইফুল ইসলাম শিবদিঘী থেকে বাড়ি ফিরে বাড়িতে প্রবেশ করলে দেখতে পাই আলমারি থেকে কাপড় চোপড়সহ নিচে সব কিছু মাটিতে ফেলে রাখে এবং আলমারিতে থাকা ৯৮ হাজার টাকা নিয়ে যায়। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনা পরিদর্শন করে রাণীশংকৈল থানা ওসি আব্দুল মান্নান সহ এ এস আই আজগর আলী। সংবাদ লেখা পর্যন্ত কারো নামে কোন মামলা করা হয়নি।



