৬, মার্চ, ২০২০, শুক্রবার | | ১১ রজব ১৪৪১

নেত্রকোণায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে সমাবেশ

আপডেট: মার্চ ৫, ২০২০

  • Facebook Share
নেত্রকোণায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে সমাবেশ

স্টাফ রিপোর্টার,নেত্রকোণা থেকে : আগামী ৮ মার্চ আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার বিশাল নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত জেলা শহরের মোক্তারপাড়াস্থ পুরাতন কালেক্টরেট ভবনের সামনের সড়কে বিশাল এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা প্রশাসন, সরকারের বিভিন্ন দপ্তর, বেসরকারী সংস্থা, সামাজিক, সাংস্কৃতিক ও সরকারী মহিলা কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক ফেরদৌসী বেগগের সভাপতিত্বে নারী সমাবেশে নারীর শিক্ষা, ক্ষমতায়ন, সমঅধিকার এবং নির্যাতন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি কল্পে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সৈয়দা বিউটি, বাংলাদেশ নারী প্রগতি সংঘের কেন্দ্র ব্যবস্থাপক মৃনাল চক্রবর্তী, মহিলা উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক নূরজাহান বেগম, জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সম্পাদক আলপনা বেগম, মহিলা পরিষদের নেত্রী আফরোজা আক্তার, স্বাবলম্বীর মাসুম ইবনে জয়নাল, শিক্ষিকা নাঈম সুলতানা লিবন, ব্র্যাকের সমন্বয়কারী প্রবাল সাহাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।