আপডেট: জানুয়ারি ২৩, ২০১৯

আপডেট:

মো তুরান কবি নজরুল কলেজ ঢাকাঃবিপিএল ৬ষ্ঠ আসরে ২৭ তম ম্যাচে মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী কিংসকে ৬ উইকেটে হারিয়েছে চিটাগাং ভাইকিংস। এজয়ের মধ্য দিয়ে ঢাকাকে পিছে ফেলে এক নম্বরে উঠে এসেছে ভাই কিংস। দিনের প্রথম ম্যাচে টচে জিতে ভাইকিংস রাজশাহীকে ব্যাটে আমন্ত্রণ জানিয়ে ফিলডিং করার সিদ্ধান্ত নেয়। রাজশাহী ব্যাটে নেমে প্রথম থেকেই ব্যাটিং বিপর্যয় পড়ে। তবে ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৫৭ রানের ভালো পুজি পায় রাজশাহী কিংস। দেশীও ব্যাট্স ম্যানদের সফলতা না থাকলেও বিদেশিরা ভালোই সামাল দিয়েছে। যার মধ্যে ইভান্স ৫৪ বলে ৭৪, টেনডোসকাটে ২৮(২০), জোনকার ৩৬(২০) এবং মিরাজ ৪ বলে ১০ রান সংগ্রহ করে। ভাইকিংসের বলারদের মধ্যে খালেদ ৪ ওভার ৩০ রান ২ উইকেট, সানজামুল ৪ ওভার ১৯ রান ১ উইকেট, ফ্রাংলিন ৪ ওভার ৩১ রান ১ উইকেট, আবু জায়েদ ৪ ওভার ৪৩ রান ১ উইকেট।অপর দিকে ভাইকিংস ১৫৮ রানের লক্ষে খেলতে নেমে ৩০ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে। পরবর্তিতে চিটাগাং ভাই কিংস এর ব্যাস্ট ম্যানেরা সেই বিপর্যয় কাটিয়ে তোলেন। এবং ২ বল হাতে রেখে ৪ উইকেট হারিয়ে ১৫৯ করে জয়ের লক্ষে পৌছে যায় ভাই কিংস। ভাই কিংসের ব্যাস্ট ম্যানদের মধ্যে শেহজাদ ২৫(১৭), নাজিবুল্লা জাদ্রান ২৩(১৯), ম্যাচ সেরা মুশফিকুর রহিম ৪৬ বলে ৬৪ রান করেন। এছাড়া মুসাদ্দেক মাত্র ২৬ বলে ৪৩ রান সংগ্রহ করে। রাজশাহী কিংসের বলারদের মধ্যে আরাফাত সানি একমাত্র বলার যে ৪ ওভার ২২ রান দিয়ে ৩ উইকেটের তুলে নেন। মেহেদী মিরাজ ৩ ওভার ২৫ রান ১ উইকেট। অপর দিকে আজকের দিনের দ্বিতীয় ম্যাচ পয়েন্ট টেবিলে সবচেয়ে তলানিতে থাকা দুই দল খুলনা টাইটান্স ও সিলেট সিক্সার্স মাঠে নামবে। আজকের দিনের দ্বিতীয় ম্যাচেরর মাধ্যমে ঢাকা পর্ব শেষে এক দিন বিরতিতে বন্দন নগরী চট্টগ্রামে পরবর্তি খেলা মাঠে নামবে। এদিকে বিপিএল এর ব্যাটিংয়ে রানের প্রথম পাঁচ ব্যস্ট ম্যানদের মধ্যে মুশফিক দুই নম্বরে ও জুনায়েদ পাঁচ নম্বরে, রাইলে রুশো এক নম্বরে। এবং সকল বিপিএলে রান সংগ্রহের তালিকায় মুশফিক ও মাহমুদুল্লাহর মাঝে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা চলছে। এখন সর্বচ্চ রানের সংগ্রহ মুশফকের। পরের ম্যাচে মাহমুদুল্লার সুযোগ রয়েছে এগিয়ে যাবার। এবং বলারদের মধ্যে দেশিদের আধিপত্ত, যার মধ্যে সাকিব আল হাসান ১৭ উইকেট নিয়ে সবার শির্ষে, তাসকিন ১৪ টি ও মাশরাফি ১৩ টি নিয়ে তিন নম্বরে।