আপডেট: জুলাই ২০, ২০১৯

আপডেট:

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ আজ শনিবার সকালে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় একটি বাসা বাড়িতে রান্নাকরা গরুর মাংসে “আল্লাহু” লেখা দেখা গিয়েছে বলে জানাযায়। রুহিয়া থানার মধ্য সেনিহারী গ্রামের কাচামাল ব্যবসায়ী মো: ইউনুস আলী ১৯ জুলাই (শুক্রবার) রামনাথ বাজার হতে এক কেজি গরুর মাংস কিনে নিয়ে আসে। ইউনুসের স্ত্রী মোছা: আরেফা আজ সকালে কিনে আনা গরুর মাংস রান্না শেষে তার জামাই আনিসুলকে খেতে দেয়।
ইউনুসের জামাই আনিসুল বলেন, আমার শাশুরী আমাকে রান্না করা মাংস একটি বাটিতে করে খেতে দেয়। আমি খেয়াল করে দেখতে পাই একটি মাংসের টুকরা বড় হয়ে ভেসে উঠে তাতে লেখা “আল্লাহু” এবং সেখান হতে অলৌকিক ভাবে আলো বিচ্ছুরিত হয়। তখন আমি ওই “আল্লাহু” লেখা মাংসটি আমার শাশুরীকে দেখাই। বর্তমানে ইউনুসের বাড়ীতে “আল্লাহু” লেখা মাংসের টুকরাটি রয়েছে, আর তা দেখতে দূর দুরান্ত থেকে শত শত মানুষ দেখতে ভীড় জমাচ্ছে ।