১৮, আগস্ট, ২০২০, মঙ্গলবার | | ২৮ জ্বিলহজ্জ ১৪৪১

পাঁচ মিনিট মাত্র তিনটাকায় শাবিতে যাত্রা শুরু হল বাইসাইকেল সেবা ‌জোবাইকের

আপডেট: জানুয়ারি ২৭, ২০১৯

  • Facebook Share
পাঁচ মিনিট মাত্র তিনটাকায় শাবিতে যাত্রা শুরু হল বাইসাইকেল সেবা ‌জোবাইকের

দেলোয়ার হোসেন, শাবিপ্রবি প্রতিনিধিঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত চালু হল বাইসাইকেল সেবা জোবাইক এর। এর আগে জাবি ও চবিতে এই বাইসাইকেল সেবা দিয়ে আসলেও সাস্টে এই সেবার যারা শুরু হয় আজ।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যাম্পাসের অভ্যন্তরীণ ভোগান্তি দূর করতে ও স্বল্পব্যেয়ে যাতায়াত সুবিধা পেতে আজ রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমীক ভবন-ই এর সামনে এ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
উদ্ভোধনের সময় উপস্থিত ছিলেন, জোবাইকের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান মেহেদী রেজা, সহ-প্রতিষ্ঠাতা মোহাম্মদ আজহারুল কুদরত খান, পরিচালনা ব্যবস্থাপক ইসতিয়াক আহমেদ মো রাশেদ খান ও বিশ্ববিদ্যালয়ে জোবাইক পরিচালক মোঃ হাবিবুর রহমান সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বাই সাইকেল সেবা শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় একটি সেবা। এ ধরণের উদ্যোগ নিসন্দেহে অনেক প্রশংসনীয়। শিক্ষার্থীদের শারিরীক সুস্থতার জন্য সাইকেল অনেক প্রয়োজনীয় একটি উপলক্ষ্য। আশা করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সেবাটি যথাযথ ব্যবহার করতে পারবে।
এ বাইসাইকেল সেবায় গ্রাহকের খরচ হবে পাঁচ মিনিট তিনটাকা। এরমধ্যে যদি কোন শিক্ষার্থী যাত্রাপথে সাইকেল থামিয়ে রাখে তাহলে তাকে সেবা বন্ধ করে কাজ শেষে পূনরায় সেবা চালু করে রাইড করতে হবে।
যেভাবে ব্যবহার করবে এই সেবা- “জোবাইকের সেবা গ্রহণের জন্য আগ্রহীদেরকে প্রথমেই গুগুল প্লে-স্টোর থেকে জোবাইকের মোবাইল এপ্লিকেশনটি নামাতে হবে এবং প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে নিবন্ধন করতে হবে। এরপর রিচার্জ পয়েন্ট থেকে অ্যাপে ব্যালেন্স রিচার্জ করেই সেবাটি ব্যবহার করা যাবে।”