২০, অক্টোবর, ২০২০, মঙ্গলবার | | ৩ রবিউল আউয়াল ১৪৪২

ঠাকুরগাঁওয়ে পুলিশের স্বার্থ হাসিল না হওয়ায় সাংবাদিককে হুমকি

আপডেট: জানুয়ারি ২৭, ২০১৯

  • Facebook Share
ঠাকুরগাঁওয়ে পুলিশের স্বার্থ হাসিল না হওয়ায় সাংবাদিককে হুমকি


ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে পুলিশের স্বার্থ হাসিল না হওয়ায় সাংবাদিক আল মাহামুদুল হাসান বাপ্পিকে হুমকি দিয়েছে পুলিশ এমন অভিযোগ উঠেছে।

রবিবার বিকাল ৪ টায় সাংবাদিক আল মাহামুদুল হাসান বাপ্পি ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোশিয়েশনের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবরে একটি লিখিত অভিযোগ প্রদাদ করেন।

অভিযোগে বলা হয়, গত শনিবার দিবাগত রাত আড়াইটার সময় শহরের গোয়ালপাড়া এলাকার প্রতিবেশী তারামিয়ার বাড়ির দেয়াল টপকে প্রবেশ করে ঠাকুরগাঁও সদর থানার ওসি তদন্ত চিত্ত রঞ্জন রায় সহ কয়েকজন পুলিশ সদস্য ।

এরপর পুলিশ সদস্যরা তারা মিয়াকে আটক করে মাইক্রোবাসে নিয়ে ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ডে তার ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে যায়। তারামিয়ার স্ত্রী তাকে তৎক্ষনাত প্রতিবেশি সাংবাদিক আল মাহমুদুল হাসান বাপ্পীকে জানালে তিনি পুরাতন বাসস্ট্যান্ডে উক্ত দোকানে সামনে যায় এবং সেখানে সাংবাদিক পরিচয় দিয়ে সবিনয়ে বিষয়টি জানতে চাইলে ঘটনাস্থলে ঠাকুরগাঁও সদর থানার ওসি তদন্ত চিত্ত রঞ্জন রায় হঠাৎ করে ওই সাংবাদিককে পরিচয় দিতে নিষেধ করে এবং এ ধরনের বিষয়ে `টলারেট` করবেনা বলে হুমকি প্রদান করে।

অভিযোগে সাংবাদিক আল মাহামুদুল হাসান বাপ্পি বলেন পুলিশের অশুভ স্বার্থ হাসিল না হওয়ায় তার সাথে খারাপ আচরন করেছে পুলিশ। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ শাকিল আহমেদ বলেন, পুলিশের কাছ থেকে এ ধরনের ঘটনা কাম্য নয়। তিনি ওই পুলিশ কর্মকর্তার অপসারণের দাবি জানান।

এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও সদর থানার ওসি (তদন্ত) চিত্ত রঞ্জন রায় বিষয়টি অস্বিকার করেন। উল্লেখ্য যে, সাংবাদিক আল মাহামুদুল হাসান বাপ্পী দৈনিক খোলা কাগজ পত্রিকায় ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি হিসাবে কর্মরত আছেন এবং তিনি ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোশিয়েশনের সাবেক সহ-সভাপতি।