১০, মে, ২০২১, সোমবার | | ২৮ রমজান ১৪৪২

ফটিকছড়ি হরিণাদিঘীতে ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন

আপডেট: জানুয়ারি ৩০, ২০১৯

  • Facebook Share
ফটিকছড়ি হরিণাদিঘীতে ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন

ফোরকান মাহমুদ: আজ ২৬ জানুয়ারি (শনিবার) ফটিকছড়ির হরিণাদিঘী ইসলামিয়া দালিখ মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদ কর্তৃক দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পিং উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ১০টায় মাদ্রাসার শিক্ষক হাসানে সঞ্চালনায় বি এ কাশেমের সভাপতিত্বে  শুরু হওয়া অনুষ্ঠানে উদ্বোধন বস্তব্য রাখেন নাছির উদ্দিন কোম্পানি, শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদ্রসার দাতা সদস্য সিরাজুল ইসলাম, বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মাওঃ শামসুদ্দিন, সর্বশেষ ফ্রি চিকিৎসা ক্যাম্পিং উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অত্র মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপ-সচিব জনাব গোলাম হোসেন। 
এতে উপস্থিত ছিলেন, মীর হাশেস, জাফর মাস্টার, ডাঃ ইদ্রিস সহ প্রাক্তন ছাত্রদের মাঝে ছিলেন আরিফ, মফিজ, সাইফু, আবসার, ডাঃ জাবেদ মোর্শেদ, ডাঃ ফরহাদ,ডাঃ মিজান, ডাঃ রাসেল,মোর্শেদ,  মঞ্জু, শওকত, জনি প্রমুখ।
উল্লেখ্য,  এই ক্যাম্পিং এ সরকারী মেডিকেলের ৫জন অভিজ্ঞ ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করেন, শেষে রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।