২০, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১ মুহররম ১৪৪২

বিরামপুরে গণসংযোগে ব্যাস্ত মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী–আমেনা বেগম

আপডেট: জানুয়ারি ৩১, ২০১৯

  • Facebook Share
বিরামপুরে গণসংযোগে ব্যাস্ত মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী–আমেনা বেগম

জাকিরুল ইসলাম,বিরামপুর, প্রতিনিধিঃ দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী মহিলালীগ নেএী আমেনা বেগম গণসংযোগে ব্যস্ত সময় পাড় করছেন। 
মঙ্গলবার(২৯ জানুয়ারি) তিনি উপজেলার বিভিন্ন এলাকায় গণ- সংযোগ করেছেন।
সদা হাস্যোজ্জল,সৎ,নিষ্ঠাবান নারীনেত্রী আমেনা বেগম মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত পৌর শহরের ঢাকামোড়,নতুন বাজার, শান্তিমোড়,মুকুন্দপুর ইউনিয়নের মুকুন্দপুর বাজার,হাবিবপুর, পলিখাঁপুর,কোবারমোড়সহ বিরামপুর উপজেলার পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি স্ব স্ব স্থানীয় আ.লীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ, মহিলালীগ,ছাত্রলীগ নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার নানা বয়সী মানুষের সাথে মতবিনিময় করেন।
নারীনেত্রী আমেনা বেগম বলেন, নারী জনগোষ্ঠীর অধিকার রক্ষায় দিনরাত কাজ করে যাচ্ছি। জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ সফল করতে ইতিমধ্যে সামাজিক,রাজনৈতিক,ধর্মীয় কর্মকান্ডে নারীদের অধিকার নিশ্চিত করতে প্রতিনিয়ত লড়াই-সংগ্রাম করে চলেছি। তারই ধারাবাহিকতায় আগামি উপজেলা পরিষদ নির্বাচনে আমি দলীয় মনোনয়ন প্রত্যাশা করছি। সেইসাথে বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে সকল সম্প্রদায়ের পাশে থেকে কাজ করে যাওয়ার দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করছি। 

উল্লেখ্য যে, বিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীতার ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া না গেলেও তারুণ্যের গণজোয়ার ও তাঁর বিশাল কর্মীবাহিনী বলে দিচ্ছে জনপ্রিয়তায় আমেনা বেগম প্রার্থী হলে বিজয় সুনিশ্চিত।