১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

অবশেষে হাবিপ্রবিতে ক্লাস পরীক্ষা চালু

আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০১৯

  • Facebook Share
অবশেষে হাবিপ্রবিতে ক্লাস পরীক্ষা চালু


প্রশান্ত রায়, হাবিপ্রবি: ১৮ ফেব্রুয়ারি, সোমবার,দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সকাল থেকেই ক্লাশ চালুর ঘোষনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রায় রাত ১ টায় এই ঘোষনা দেয় কর্তৃপক্ষ। 
এতে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয় যেমন:
১। রেজিস্টার শফিউল আলম এর ৩১মার্চের মধ্যে চুক্তি বাতিল
২।বহিস্কৃত দুইজন শিক্ষকের বহিস্কারাদেশ প্রত্যাহার।তদন্ত কমিটির সুপারিশ এর ভিত্তিতে  ১৪/১১/১৮এবং ২৯/১১/১৮ তারিখের ঘটনা সমূহের ব্যবস্থা গ্রহণ। 
৩।বেতন বৈষম্যের সমাধানের জন্য মাননীয় ভিসি মহোদয় কতৃক ঘোষিত সর্বশেষ রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আন্দোলন রত ৫৭ জন সহকারী অধ্যাপকদের পে-স্কেল বাস্তবায়ন। 
৪। ৩+৩ সদস্য বিশিষ্ট সর্বজন গ্রহণযোগ্য তদন্ত কমিটি গঠন।
উপরোক্ত ২,৩ ও ৪ নং সিদ্ধান্ত  ১৮/২/১৯ তারিখের মধ্যে অফিস আদেশ জারি করা হবে।
এছাড়া প্রগতিশীল শিক্ষক ফোরামের অন্যান্য দাবি সমূহ ৩১মার্চ ২০১৯ তারিখের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধানের পদক্ষেপ নেয়া হবে।
উল্লেখ্য যে
রবিবার
ক্লাস-পরীক্ষা শুরুর দাবিতে ইউজিসি কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় উপাচার্য, প্রশাসন, সদ্য পদন্নোতি প্রাপ্ত শিক্ষকসহ প্রগতিশীল শিক্ষক ফোরামের শিক্ষকদের সন্ধ্যা থেকে রাত প্রায় ১২ টায় ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ অবরুদ্ধ করে রেখেছিলন সিএসই ও বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা।