আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০১৯

আপডেট:

কালিহাতী(টাঙ্গাইল)প্রতিনিধি: বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে কালিহাতী উপজেলার হাতিয়া নামকস্থানে শনিবার(২৩ ফেব্রুয়ারি) ভোরে দুর্ঘটনা ঘটে।এই ঘটনাস্থলে সুজনের চাপাইনবাবগঞ্জ শাখার সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শাহজামালসহ মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪জন। নিহত চালকের নাম-ঠিকানা পাওয়া যায়নি।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার অফিসার ইনচার্জ(ওসি) মোশারফ হোসেন জানান, চাপাইনবাবগঞ্জ থেকে মাইক্রোবাসটি ঢাকার দিকে যাচ্ছিল। শনিবার ভোর ৪টার দিকে মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া নামকস্থানে পৌঁছলে মাইক্রোবাসটিকে পিছন থেকে অপর একটি অজ্ঞাত পরিবহন ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সুশাসনের জন্য নাগরিক(সুজন) এর চাপাইনবাবগঞ্জ শাখার সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শাহজামাল ও মাইক্রোবাস চালক নিহত হন। এ ঘটনায় আহত হয় আরো ৪জন। এদের মধ্যে দু’জনের অবস্থা আশংঙ্কাজনক। আহতের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।