২১, আগস্ট, ২০২০, শুক্রবার | | ২ মুহররম ১৪৪২

কুষ্টিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার-৩

আপডেট: মার্চ ১, ২০১৯

  • Facebook Share
কুষ্টিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার-৩

 এ, জে সুজন : কুষ্টিয়া-রাজবাড়ি মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে কুষ্টিয়া মডেল থানা পুলিশের অভিযানে অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করেছে পুলিশ। পরে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই টি ছিনতাইকৃত দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার গভীর রাতে মহাসড়কের হাউজিং মেডিকেল কলেজের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত হলেন হাউজিং এস্ট্রেট সি ব্লকের মৃত আবুল কালাম আজাদের ছেলে শৈশব আহমেদ তূর্য (১৯),  কুষ্টিয়া পূর্ব মজমপুর এলাকার সকাল-সন্ধ্যা গলির মৃত মন্টু মৃধার ছেলে শামসুর রহমান মৃধা ওরফে সুমন ওরফে কারি(২৪) ও কুষ্টিয়া আমলাপাড়া এলাকার রাকিবুল হাসানের ছেলে সাইম রহমান জীবন (২০)।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাতে কুষ্টিয়া হাউজিং মেডিকেল কলেজের সামনে একদল ডাকাত অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি চলছে। এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তিন জনকে আটক করতে সক্ষম হয়। এসময় ৭/৮ জন পালিয়ে যায়। ডাকাতদলের কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৭ রাউন্ড বন্দুকের গুলি, দুটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুটি ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার করি। তাদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতির মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরো জানান, কুষ্টিয়া এলাকায় মোটরসাইকেল ছিনতাই এর প্রকোপ বেড়ে গিয়েছে‌। কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত পিপিএম স্যারের নির্দেশে মডেল থানার একটি টিম এই চোর ও ছিনতাই চক্রকে ধরতে বেশ কিছুদিন ধরে মাঠে কাজ করছিল। এরই ফলে আজ এদের আটক করতে সক্ষম হয়েছি। এদের আটকের ফলে মোটরসাইকেল ছিনতাই ও চুরি অনেকাংশেই কমে যাবে বলেও জানান তিনি।