আপডেট: মার্চ ৬, ২০১৯

আপডেট:

মোঃ হাবিবুল্লাহ হাবিব, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি :উপজেলার নাওগাও ইউনিয়নের শিবপুর গ্রামের এস এস সি পরীক্ষার্থী মেহেদী হাসান বাবু অপহরণের ১ বছর পূর্তি হয়েছে গতকাল বুধবার ৬ মার্চ। এদিনে স্কুলের সহপাঠী বন্ধুরা প্রিয় বিদ্যালয় মাঠে আয়োজন করে স্মরণ সভার। স্মরণসভায় সভাপতিত্ব করেন পলাশীহাটা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এ.কে.এম শামছুল হক। বিদ্যালয় মাঠে আয়োজিত স্মরণ সভায় বক্তব্য রাখেন নিহত মেহেদীর মা মিনারা খাতুন, পরিচালনা সভাপতি ডা: তোফাজ্জল হোসেন, সহকারী প্রধান শিক্ষক মাসুদুর রহমান, পরিচালনা কমিটির সদস্য এবি সিদ্দিক, মেহেদীর বন্ধু কাজীমুল পারভেজ বাপ্পী, প্রতিবেশি কাজীমুল পারভেজ, বাবুর স্বজন মোতালেব, কসিমউদ্দিন প্রমুখ। দোয়া পরিচালনা করেন পলাশীহাটা দাখিল মাদ্রাসা সুপার মাও. খোরশেদ আলম।
বাবুর মা জানান, এতদিনেও ছেলে হত্যার বিচার শুরু না হওয়ায় খুনিদের শাস্তি নিয়ে সংশয় প্রকাশ করেন।
মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখার উপ পুলিশ পরিদর্শক আক্রাম হোসেন জানান, গত বছর ডিসেম্বরে ৩জন কে আসামী করে মামলার ফাইনাল চার্জসিট দেয়া হয়েছে। চার্জসিটভুক্ত আসামীরা হলেন পলাশীহাটা গ্রামের গফুরের পুত্র তুষার, তুষারের বড় ভাই উজ্জল, তুষারের বন্ধু আল আমিন।
উল্লেখ, ২০১৮ সালের ৬ মার্চ এসএসসি পরীক্ষা দিয়ে হঠাৎ মোবাইল ফোনে কলের সূত্র ধরে মেহেদী কেশরগঞ্জ বাজার থেকে নিখোঁজ হয় এবং মেহেদীর ফোন থেকে ৬ লাখ টাকা মুক্তিপণ চেয়ে একটি ম্যাসেঞ্জ আসলে পরিবারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে মোবাইল ফোনের সূত্রধরে ১২ মার্চ সোমবার পার্শ্ববর্তী গ্রাম পলাশীহাটা গ্রামের গফুরের পুত্র তুষারকে গ্রেফতার করে থানা পুলিশ। অধিকতর তদন্তের জন্য মামলাটি জেলা গোয়েন্দা পুলিশে স্থানান্তর করা হয়। ডিবি পুলিশের এসআই পরিমল দাস তুষারকে আবারও অধিকতর জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। সেই সূত্রের প্রেক্ষিতে তুষারের বন্ধু আল আমিনকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যমতে, ২ মাস ১৭ দিন পর ডিবি পুলিশ ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের উপস্থিতিতে কেশরগঞ্জ বাজারের মাছের আড়ৎতের একটি ঘর থেকে মাটি খুড়ে মেহেদীর লাশ উদ্ধার করে।