২১, মার্চ, ২০১৯, বৃহস্পতিবার | | ১৪ রজব ১৪৪০

চাঁপাইনবাবগঞ্জের ভাষা সৈনিক ওসমান গনির মৃত্যুতে শোকের ছায়া পড়েছে জেলায়

আপডেট: মার্চ ১৭, ২০১৯

  • Facebook Share
চাঁপাইনবাবগঞ্জের ভাষা সৈনিক ওসমান গনির মৃত্যুতে শোকের ছায়া পড়েছে জেলায়

মেহেদী হাসান শিয়াম ভাষা   সৈনিক   ও   বিশিষ্ট   আইনজীবি,   সমাজসেবক   ও   চাঁপাইনবাবগঞ্জডায়াবেটিক   সমিতির   প্রতিষ্ঠাতা   সভাপতি   ওসমান   গণি   ইন্তেকালকরেছেন(ইন্নালিল্লাহে … রাজিউন)। শনিবার রাত সাড়ে ৯ টায় ঢাকারবারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালেতাঁর   বয়স   হয়েছিলো   ৮৯   বছর।   তিনি   বেশকিছু   দিন   যাবতবার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন। দুই   সপ্তাহ   আগে   ঢাকার   বারডেম   হাসপাতালে   ভর্তি   করা   হয়   ভাষাসংগ্রাম কমিটির অন্যতম এই সদস্যকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হকহলের ছাত্র ছিলেন ওসমান গণি। ছিলেন ভাষা সৈনিক আব্দুল মতিনের অন্যতমসহযোগী। ১৯৫২ সালে মায়ের ভাষা প্রতিষ্ঠায় ভাঙ্গেন ১৪৪ ধারাও। যদিওভাষার জন্য লড়াই করা  এই   বীর  মৃত্যুর আগ পর্যন্ত  পাননি একুশে  পদককিংবা রাষ্ট্রীয় মর্যাদা। আগামীকাল রোববার বাদ আসর, এই মহান ভাষা সৈনিকের জানাজা শেষেরেহাইচর ঈদগাহ কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে,   তাঁর   মৃত্যুতে   বুদ্ধিজীবি,   আইনজীবি,   রাজনৈতিক     ওসাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।