২১, মার্চ, ২০১৯, বৃহস্পতিবার | | ১৪ রজব ১৪৪০

প্রেমিককে বেঁধে রেখে প্রেমিকাকে গণধর্ষণ

আপডেট: মার্চ ১৮, ২০১৯

  • Facebook Share
প্রেমিককে বেঁধে রেখে প্রেমিকাকে গণধর্ষণ



টাংগাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখীপুরে প্রেমিককে গাছের সঙ্গে বেঁধে রেখে প্রেমিকাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের পর প্রেমিক যুগলকে বিবস্ত্র করে মুঠোফোনে ভিডিও ধারণ করারও ঘটনা ঘটেছে। এ ঘটনায় রবিবার ( ১৭ মার্চ) দুপুরে ধর্ষিত ওই কিশোরীর বাবা বাদি হয়ে সখীপুর থানায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় অভিযুক্ত জালাল উদ্দিন (২৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত সোমবার (১১ মার্চ) বিকেলে সখীপুর উপজেলার বাসিন্দা ওই কিশোরী তার প্রেমিকের সঙ্গে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের উলিয়াচালা খেলার মাঠের পাশে বসে গল্প করছিল। এ সময় ওই ইউনিয়নের দক্ষিণ ঘাটেশ্বরী গ্রামের ইস্রাফিলের ছেলে সাদ্দাম হোসেন (২৭) তার বন্ধু আশরাফুল (২৬), জালাল (২৫), নজরুল (৩০) ও আফাজ (২৩) মোটরসাইকেল নিয়ে সেখানে যায়। পরে ওই প্রেমিক যুগলকে হাত মুখ বেঁধে পাশের একটি বনে নিয়ে যায়। সেখানে প্রেমিক আবদুর রহিম ওরফে বাবুকে গাছের সঙ্গে বেঁধে রেখে সাদ্দাম, আশরাফুল ও জালাল ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ এবং ধর্ষণের ভিডিও ধারণ করে। এরপর প্রেমিক যুগলকে বিবস্ত্র করে তাদের নানা আপত্তিকর দৃশ্যও মুঠোফোনে ধারণ করে তারা। ওইদিন বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত চলে তাদের ওপর এ পাশবিক নির্যাতন। রাত ৯টার দিকে ঘটনা কাউকে বললে অশ্লীল ভিডিও ও ছবি ফেসবুক ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

স্থানীয় ইউপি সদস্য হিরো তালুকদার বলেন, ঘটনাটি দুঃখজনক ও নিন্দনীয়। এরসঙ্গে জড়িতরা এলাকার চিহ্নিত বখাটে। এ অমানবিক ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর বিচার দাবি করেন তিনি।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমীর হোসেন বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে ভিডিও ধারণ করা মুঠোফোনটিও উদ্ধার করা হয়েছে। অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। ডাক্তারি পরিক্ষার জন্য ওই কিশোরী কে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে  এবং বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছে বলেও তিনি জানান।