২৯, অক্টোবর, ২০২০, বৃহস্পতিবার | | ১২ রবিউল আউয়াল ১৪৪২

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় স্কুল ছাত্রকে হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার-১

আপডেট: জানুয়ারি ২৭, ২০১৯

  • Facebook Share
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় স্কুল ছাত্রকে হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার-১

মোঃ সাইফুল ইসলাম, পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় স্কুল ছাত্রকেহত্যার ঘটনায় মামলা,গ্রেফতার-১ পটুয়াখালীর মির্জাগঞ্জেরসুলতানাবাদ গ্রামের এক স্কুলছাত্রকে গলা ও দুই হাতের রগ কেটেহত্যার ঘটনায় মির্জাগঞ্জ থানায়একটি হত্যা মামলা দায়ের করাহয়েছে। স্কুল ছাত্র মোঃ সিয়ামমাহমুদের পিতা মোঃ শাহজাহানগাজী বাদী হয়ে শনিবার রাতে ৬জনকে আসামীসহ আরো ৭-৮ জনকেঅজ্ঞাত নামা উল্লেখ করে মামলাটিদায়ের করেন। সিয়াম মাহমুদখাটাশিয়া সরকারি প্রাথমিকবিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্রছিলেন। রবিবার স্কুলছাত্র মোঃসিয়াম মাহমুদের ময়নাতদন্ত শেষে তাঁরলাশ দাফন করা হয়েছে। মির্জাগঞ্জথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃমাসুমুর রহমান বিশ্বাস জানান, স্কুলছাত্র সিয়ামকে হত্যার ঘটনায় মামলাএবং খোরশেদ আলম নামে ১ জনকেগ্রেফতার করা হয়েছে। বাকীআসামীদের গ্রেফতারের চেষ্টাঅব্যাহত আছে।

উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় নিহতসিয়াম বাড়ী সংলগ্ন সুলতানাবাদদাখিল মাদ্রাসা মাঠে মাহফিল শুনতেগেলে ওইরাতে সে বাড়িতে ফিরে নাআসায় শনিবার সকালে বিভিন্নস্থানে খোঁজা-খুঁজির পর সকালএগারোটার দিকে মির্জাগঞ্জ থানায়জিডি করতে যায়। এর কিছুক্ষন পরস্থানীয় লোকজন মাহফিলস্থল থেকেপ্রায় ১ কিলোমিটার দূরে একটি পুকুরপাড় সংলগ্ন ধানের মাঠে সিয়ামেরগলা ও দুই হাতের রগ কাটা রক্তাক্তলাশ দেখতে পেয়ে মির্জাগঞ্জ থানাপুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলথেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণকরেন।