১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

নৌকার মাঝি কিশোরকে বিজয়ী করতে মুরাদনগর আওয়ামীলীগ একাট্টা

আপডেট: মার্চ ২৫, ২০১৯

  • Facebook Share
নৌকার মাঝি কিশোরকে বিজয়ী করতে মুরাদনগর আওয়ামীলীগ একাট্টা

মোঃ খোরশেদ আলম(কুমিল্লা প্রতিনিধি,দৈনিক সময়ের কন্ঠ) ঃ
কুমিল্লা -৩  মুরাদনগর পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন ৩১মার্চ আার মাএ দশ দিন বাকী। মুরাদনগর উপজেলা পরিষদ নির্বাচনের নৌকার মাঝি কুমিল্লা উওর জেলা সেচছাসেবকলীগের সদস্য সচিব ড. আহসানুল আলম সরকার কিশোর,মুরাদনগরে নৌকার জয়কে সহজ করতে মুরাদনগরের ঐক্যবদ্ধ আওয়ামীলীগ দিন রাত পথসভা, উঠান বৈঠক এবং গনসংযোগ চালিয়ে যাচেছ।  নির্বাচন   যত ঘনিয়ে আসছে,  মুরাদনগরের আওয়ামীলীগ নেতাকর্মীরা ততই ঘনিষ্ঠ ও একাট্টা হচেছ নৌকার জয়ের জন্য এবং গণসংযোগে মাঠে নামছেন আওয়ামীলীগের নেতাকর্মীরা। মাননীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন মহোদয় ও জননেতা আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার সাধারণ সম্পাদক  বাংলাদেশ আওয়ামী লীগ কুমিল্লা উত্তর জেলা শাখা এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান ও সাবেক  উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ একসাথে দুই নেতাকে নিয়ে দিন রাত পরিশ্রম করে যাচেছন ।কুমিল্লা –৩ মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ড. আহসানুল আলম সরকার কিশোর কে নৌকা মার্কায় বিজয় করার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করছে এবং আগামী  ৩১মার্চ মুরাদনগর উপজেলার সকল ভোটারদের নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য দারেদারে যাচেছন।