২২, আগস্ট, ২০২০, শনিবার | | ৩ মুহররম ১৪৪২

শিবগঞ্জে তিনটি রাস্তার উন্নয়ন কাজের উদ্ধোধন

আপডেট: মার্চ ২৫, ২০১৯

  • Facebook Share
শিবগঞ্জে তিনটি রাস্তার উন্নয়ন কাজের উদ্ধোধন

 ফেরদৌস অনু,শিবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার গ্রামীণ মাটির রাস্তাগুলো, টেকসই করণের লক্ষ্যে হেরিং বোন বন্ড এইচবিবি করণ প্রকল্পের, কাজের তিনটি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে তিনটি রাস্তার কাজে ৮৬, লাখ টাকা ব্যয়ে দুই কিলোমিটার রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, দূলর্ভপুর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আবদুর রাজিব রাজু, মোবারকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, উপসহকারী প্রকৌশলী আসলামসহ অন্যরা। পরে মোবারকপুরের গোয়াবাড়ি চাঁদপুরে আলোচনা সভার আয়োজন করা হয়। উদ্বোধনী রাস্তা তিনটি হল- দুলর্ভপুর ইউনিয়নের আট রশিয়ার জুড়ান মেম্বারের বাড়ি হতে বেড়ি বাঁধ পর্যন্ত এক কিলোমিটার, বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুরের গোরস্তানের ছোট জামে মসজিদ হতে জব্বারের মিস্ত্রির বাড়ি পর্যন্ত ৫০০ মিটার ও মোবারকপুর ইউনিয়নের গোয়াবাড়ি চাঁদপুরের কামরুজ্জামান মেম্বারের বাড়ি হতে আবদুল মতিনের বাড়ি পর্যন্ত ৫০০ মিটার রাস্তা।